বৃহস্পতিবার, ৫ মে, ২০১১
আমাদের সমাজে অনেকেই অনেক বিত্ত-বৈভবের মালিক।এদেশে শতকোটি টাকার মালিকেরো অভাব নেই।রাতারাতি অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান।তাদের একাধিক বিলাস বহুল প্রাইভেটের ঠেলায় রাস্তায় সাধারণের চলাই দায়।অন্যায়ভাবে কোটি কোটি টাকার মালিক বনেছেন।অথচ আপনি কোন ভালো কাজের জন্য যদি তাদের কাছে যান তবে দেখবেন তাদের ওজরের আর অভাব নেই।কান্দন দেখে মনে হবে এই বেটা আপনাকে কি দেবে উল্টো পরার প্যান্টটা বিক্রি করেই আপনিই তাকে সেই টাকাটা দিয়ে আসা উচিৎ।ভেবে অবাক হই আমার অভিজ্ঞতা বলছে,এই জাতের কুঞ্জুস গুলাই আসলে এদেশের রাঘব-বোয়াল।কোন ব্যাংক এ যে তার কত টাকা আছে এটা সে নিজেও বেমালুম ভুলে গেছে।দেশের মানুষ না খেয়ে মরলেও তাদের কিছুই যায় আসেনা।বড়ই অদ্ভুত আর বিচিত্র এই দেশ।মানুষের যদি মনুষত্যটাই না থাকে তাহলে সে মানবের বুঝবে কি?এদেশে এমন অনেক লোক আছেন যাদের দৈনিক বাজে খরচই হয় লক্ষ টাকা।অথচ এই টাকা দিয়েই আমরা বদলে দিতে পারি এদেশ কে।বদলাতে পারি দেশের মানুষ কে।অভাব শুধু স্বদিচ্ছার।
home
Home