ব্লগ নিয়ে বিভিন্ন জটিলতায় আমাদেরকে মাঝে মধ্যেই পড়তে হতে পারে। হয়তো হ্যাক হয়ে গেল সার্ভারের কোন সমস্যার কারণে আপনার ব্লগটি সম্পূর্ণই মুছে গেল।অথবা আপনি নিজেই নতুন ঠিকানায় ব্লগটিকে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে ব্লগের লেখাগুলোর একটি ব্যাকআপ রাখা খুবই জরুরী।যদি আপনি আপনার বহুকষ্টে গড়ে তোলা ব্লগটিকে ভালোবেসে থাকেন, তাহলে নিয়মিতভাবে অন্ততপক্ষে মাসে একবার ব্লগের ব্যাকআপ নিয়ে নেয়াই ভাল। আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগের ব্যাকআপ রেখে দেয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারেন আপনি খুব সহজেই।আসুন জেনে নিই ব্লগের ব্যাকআপ রাখার পদ্ধতিঃ